1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

সিরিয়ার কারাগারে হামলা-সংঘর্ষে নিহত বেড়ে ৩৩০

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রসমর্থিত কুর্দি বাহিনীর সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের মধ্যে সিরিয়ায় কয়েক দিনের সংঘর্ষে ৩৩০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। কুর্দি বাহিনী স্থানীয় সময় রোববার (৩০ জানুয়ারি) জানিয়েছে যে, তারা টানা কয়েক দিনের লড়াইয়ে আইএস সদস্যদের প্রতিহত করতে পেরেছে।

এক বিবৃতিতে সংগঠনটি লড়াইয়ের সমাপ্তি ঘোষণা করার কথা নিশ্চিত করে। গত বৃহস্পতিবার থেকে কুর্দি ও আইএস যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছিল দেশটিতে। সহিংসতার জেরে হাসাকাহ শহরে কুর্দি পরিচালিত গোরান কারাগারে আইএস সদস্যদের হামলার পর শুরু হয় দু’পক্ষের সংঘর্ষ।

ছয় দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর কুর্দি বাহিনী গত বুধবার কারাগারটি পুনরায় উদ্ধারের কথা জানায়। তবে শনিবার পর্যন্ত সংঘর্ষ চলে কুর্দি বাহিনী ও আইএস সদস্যদের মধ্যে।

ব্রিটেনভিত্তিক একটি সংগঠনের দাবি, সংঘর্ষে ৩৩২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৪৬ জন আইএস সদস্য, ৭৯ জন কুর্দি বাহিনীর সদস্য। সংঘর্ষের সময় সাতজন বেসামরিক লোকও নিহত হয়েছেন।

যুদ্ধ পর্যবেক্ষণকারী সংগঠনগুলো বলছে, এক রাতের মধ্যে রোববার ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়। কারাগারের ভেতরে ও বাইরে মরদেহগুলো পড়ে ছিল বলে জানায় তারা।

গত শুক্রবার কারাগারে হামলার দায় স্বীকার করে আইএস। আইএসের মুখপত্র হিসেবে পরিচিত আমাক জানিয়েছে, আইএস সদস্যরা কারাগারে দুটি আত্মঘাতী বোমা হামলার মধ্য দিয়ে ওই অভিযান শুরু করে। এ অভিযানে তারা তাদের কয়েকশ সদস্যকে মুক্ত করেছে।

তিন বছর আগে সিরিয়ায় আইএসের পতনের পর এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা বলে জানা গেছে। ২০১১ সালের পর থেকে সিরিয়ায় শুরু হয় রাজনৈতিক সহিংসতা। এ পর্যন্ত দু’পক্ষের লড়াইয়ে বহু মানুষের প্রাণ গেছে দেশটিতে।

সূত্র: ফ্রান্স ২৪

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com