1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন হিরো আলম

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : বগুড়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন।সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে গিয়ে বার বার অপমানিত হয়েছেন হিরো আলম। আর সেই কষ্টে এবার সিনেমার ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

সোমবার (৩১ জানুয়ারি) ফেসবুক লাইভে এসে হিরো আলম বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। কাল থেকে অনেক বিষয়ে ভেবে দেখলাম। সিদ্ধান্ত নিয়েছি, আমি আর এফডিসিতে যাবো না। আর কোনো সিনেমাও বানাবো না। কারণ আমি দেখেছি, এই সুশীল সমাজের লোক আমাকে মেনে নিবে না। চলচ্চিত্রের লোকজন কখনো আমাকে মেনে নিবে না। আমাকে ওরা একের পর এক ধিক্কার, লাঞ্ছিত, অপমান করছে।’

তিনি আরও বলেন, ‘গতকাল (৩০ জানুয়ারি) এফডিসিতে পরিচালক শাহীন সুমন অনেক লোকের মধ্যে অপমান করে আমাকে বের করে দেয়। আমি আর কারও বিরুদ্ধে কোন কথা বলবো না, এফডিসিতে যাবো না, চলচ্চিত্রও নির্মাণ করবো না।’

কান্নাজড়িত কণ্ঠে আক্ষেপের সুরে হিরো আলম জানান, ‘এই চলচ্চিত্রের জন্য আমি কি না করেছি! চলচ্চিত্রকে ভালোবাসি বলেই ফেসবুক, ইউটিউব, বিভিন্ন কনসার্ট থেকে উপার্জনের টাকা দিয়ে সিনেমা বানাই। অনেক দুঃখ-কষ্টে সিনেমা ছেড়ে দিলাম।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com