1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

জার্মানিতে দুই পুলিশকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। সড়কে দায়িত্ব পালনকালে একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় তাদের গুলি করা হয়। এদিকে ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

এর আগে সোমবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে ফ্রান্স সীমান্তবর্তী রাইনল্যান্ড রাজ্যের কুসেল জেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সোমবার বিকেলে দায়িত্ব পালনের সময় ২৯ বছর বয়সী এক পুরুষ ও ২৪ বছর বয়সী এক নারী পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে অপর এক ব্যক্তিকে। এছাড়া হামলায় যারা সহযোগিতা করেছেন তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

জার্মান সংবাদপত্র বিল্ড জানায়, ঘটনার আগে নিহত পুলিশ সদস্যরা রেডিওতে দুটি বার্তা পাঠায়। তার একটিতে তারা জানান, একটি সন্দেহভাজন গাড়ি আটক করা হয়েছে। এরপরের বার্তায় তারা বলেন, গাড়িটি থেকে তাদের লক্ষ্য তরে গুলি চালানো হচ্ছে। এরপরই রেডিও সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়।

সংবাদপত্রটি জানায়, বার্তাটি পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। কিন্তু তার আগেই নারী পুলিশ সদস্যের মৃত্যু হয়। অপরজন পরে মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com