1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

স্থায়ী জামিন পেলেন মিথিলা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা মামলার আসামি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা স্থায়ী জামিন পেয়েছেন।

হাইকোর্টের দেওয়া আট সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হতে যাওয়ায় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মিথিলা। জামিন স্থায়ী করার আবেদনও করেন তিনি। শুনানি শেষে পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত মিথিলার স্থায়ী জামিন মঞ্জুর করেন আদালত।

আদালতে ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক ইশারত আলী এসব তথ্য জানিয়েছেন।

গত ১৩ ডিসেম্বর মিথিলার আট সপ্তাহের জামিন মঞ্জুর করেন উচ্চ আদালত। ওই দিন অভিনেত্রী শবনম ফারিয়াকেও আট সপ্তাহের জামিন দেওয়া হয়।

গত বছরের ৪ ডিসেম্বর অর্থ আত্মসাতের অভিযোগে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক। মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনকে আসামি করা হয়। এ মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com