1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কাছাকাছি তালেবান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কাছাকাছি চলে গেছে আফগানিস্তানের তালেবান সরকার। তবে এই স্বীকৃতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সব শর্ত বিনাবাক্যে মেনে নেওয়া হবে না। তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

গত বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও এই সরকারকে স্বীকৃতি দেয়নি। এছাড়া বিদেশে থাকা আফগানিস্তানের রিজার্ভ অর্থ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

বুধবার তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি জানান, ধীরে ধীরে তাদের সরকার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাচ্ছে।

তিনি বলেন, ‘স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়ায়…আমরা লক্ষ্যবস্তুর কাছাকাছি চলে এসেছি। এটা আমাদের অধিকার, আফগানদের অধিকার। আমরা আমাদের রাজনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখব এবং আমাদের অধিকার পাওয়ার আগ পর্যন্ত এই চেষ্টা অব্যাহত রাখব।

গত জানুয়ারিতে নরওয়েতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বৈঠক করেছে তালেবান। পশ্চিমা মাটিতে তালেবানের এটাই ছিল প্রথম বৈঠক।

মুত্তাকি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের সঙ্গে কথাবার্তা বলতে চায়। এ ক্ষেত্রে আমাদের ভালো অর্জন হয়েছে।’

তিনি জানান, বেশ কয়েকটি দেশ কাবুলে তাদের দূতাবাস পরিচালনা করছে। শিগগিরই আরও দেশ তাদের কার্যক্রম শুরু করবে।

আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি কিছু ইউরোপীয় ও আরব দেশও দূতাবাস চালু করবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com