1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

ইউরোপে ২০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : চলতি সপ্তাহে ইউরোপে বাড়তি সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।  দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনকে উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছেন বিবিসি। এদিকে মার্কিন প্রশাসনের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া।

পেন্টাগন জানায়, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ সামরিক ঘাঁটি থেকে ২০০০ সেনা পাঠানো হবে পোল্যান্ড এবং জার্মানিতে। এছাড়া জার্মানিতে মোতায়েন থাকা ১ হাজার সেনাকে রুমানিয়াতে পাঠানো হবে।

জো বাইডেন প্রশাসনের সেনা মোতায়েনের সিদ্ধান্তের বিষয়ে রাশিয়ার সহকারী পররাষ্ট্র মন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো বলেন, এই সিদ্ধান্ত ধ্বংসাত্মক’ এবং অযৌক্তিক।

এদিকে পেন্টাগন থেকে জানানো হয়েছে, ইউরোপে মোতায়েন হতে যাওয়া সেনারা ইউক্রেনের পক্ষে লড়াইয়ে অংশ নেবে না।  মূলতা তারা সেখানে যুক্তরাষ্ট্রের মিত্রদের রক্ষার কাজ করবে।

এর আগে গত মাসের শেষের দিকেেইউক্রেন ও রাশিয়ার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইউক্রেনে স্বল্প সময়ের মধ্যে সাড়ে ৮ হাজার সেনা মোতায়েনের জন্য সতর্ক অবস্থায় রাখার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

গত কয়েক মাস ধরেই ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা দেখা দিয়েছে। মস্কো ইতোমধ্যে পূর্ব ইউরোপে দেশটির সীমান্তে সেনা, ক্ষেপণাস্ত্র ও ভারী গোলাবারুদ মোতায়েন করেছে বলে দাবি করে আসছে পশ্চিমারা।  তবে ইউক্রেন হামলার কোনো পরিকল্পনা নেই বলে দাবি করেছে রাশিয়া।

সূত্র: বিবিসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com