1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের

নাইজেরিয়ায় তেলবাহী জাহাজে বিস্ফোরণ, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে ডেল্টা রাজ্যের উপকূলে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটিতে ২০ লাখ ব্যারেল তেল ধরে বলে জানা গেছে। ঘটনার পর ক্রুদের ভাগ্য ও পরিবেশ বিপর্যয় নিয়ে উদ্বেগ বাড়ছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শেবাহ এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড জানায়, বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, আগুনে পুড়ে যাওয়া একটি ডুবন্ত জাহাজ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। জাহাজটি তেল সমৃদ্ধ ডেল্টা অঞ্চলের উপকূল বরাবর উকপোকিটি টার্মিনালে ছিল।

জো সানডে নামের একজন সহকারী স্পিডবোডের চালক জানান, এ ঘটনার পর তিনি কয়েকজন ক্রুকে উদ্ধার করেছেন। তবে জ্বলন্ত জাহাজের কাছে যাওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি।

নাইজেরিয়ান বন্দর কর্তৃপক্ষের মেরিটাইম ইউনিয়নের চেয়ারম্যান টিবি টি নিশ্চিত করে জানান, জাহাজে কাছে পাঠানো দুটি নৌকা কাউকে খুঁজে পায়নি।

শেবাহ এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী ইকেমেফুনা ওকাফোর বলেন, এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার আগে জাহাজটিতে ১০ জন ক্রু ছিল বলে নিশ্চিত করেন। বিস্ফোরণের কারণ জানাতে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com