1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের

ইউরোপের তেল কোম্পানিগুলোতে সাইবার হামলা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপজুড়ে একাধিক তেল পরিবহন ও সংরক্ষণ কোম্পানিতে সাইবার হামলা চালানো হয়েছে। হামলায় জার্মানির অয়েলট্যাকিং, বেলজিয়ামের এসইএ ইনভেস্ট ও নেদারল্যান্ডসের ইভোসের আইটি সিস্টেম ব্যাহত হয়। শুক্রবার (৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, সাইবার হামলার কারণে বিশ্বজুড়ে তেল সংরক্ষণ ও পরিবহন কোম্পানিসহ কয়েক ডজন টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা এটিকে একটি সংগঠিত হামলা বলে অভিহিত করেছেন। তাছাড়া হামলায় ওই তিন কোম্পানির আইটি সিস্টেম অনেকটাই ভেঙে পড়েছে।

বেলজিয়ান প্রসিকিউটররা জানান, এ হামলার তদন্ত করা হচ্ছে। কারণ এসইএ ইনভেস্টের টার্মিনালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোম্পানির মুখপাত্র জানান, ইউরোপ ও আফ্রিকায় তাদের চালিত সব বন্দরে হামলা চালানো হয়। এরই মধ্যে আইটি সিস্টেম ঠিক করতে কাজ শুরু করেছে কোম্পানিটি।

নেদারল্যান্ডসের ইভোসের একজন মুখপাত্র বলেন, টারনিউজেন, ঘেন্ট ও মাল্টার টার্মিনালগুলোর আইটি পরিষেবার কার্যক্রম সম্পাদনে কিছু বিলম্ব হচ্ছে।

অন্যদিকে অয়েলট্যাকিং তেল, গাড়ির জ্বালানি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য সঞ্চয় করে থাকে। গত সোমবার কোম্পানিটি সাইবার হামলার শিকার হয়। এ ঘটনার পর তারা মজুদ কমাতে বাধ্য হয়। তবে এর কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানানো হয় কোম্পানিটির পক্ষ থেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com