1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

দ্রুত গলছে এভারেস্টের হিমবাহ

  • আপডেট টাইম :: রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : হিমালয়ে পর্বতমালার মাউন্ট এভারেস্টের চূড়ার কাছের একটি হিমবাহ দ্রুত গলতে শুরু করেছে। জলবায়ু পরিবর্তনের কারণে এটি ঘটছে বলে নতুন গবেষণায় জানানো হয়েছে।

মেইন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে বিজ্ঞান বিষয়ক সাময়িকী ন্যাচারে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ বছরে দ্য সাউথ কোল প্রায় ৫৫ মিটার পুরুত্ব হারিয়েছে।

কার্বন ডেটিং দেখা গেছে, বরফের উপরের স্তরটি প্রায় দুই হাজার বছরের পুরোনো ছিল। অথচ হিমবাহটি তৈরি হতে যে সময় লেগেছে তার চেয়ে ৮০ গুণ দ্রুত গতিতে তা গলতে শুরু করেছে।

গবেষক দলের প্রধান পল মায়েউস্কি ন্যাশনাল জিওগ্রাফিককে বলেছেন, ‘এই হারে গলতে থাকলে সাউথ কোল সম্ভবত কয়েক দশকের মধ্যেই অদৃশ্য হয়ে যাবে। এটি বেশ উল্লেখযোগ্য পরিবর্তন।’

সাউথ কোল হিমবাহটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার ৯০০ মিটার উপরে এবং বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের এক কিলোমিটার নিচে।

গবেষকরা জানিয়েছেন, হিমালয়ের হিমবাহগুলি দ্রুতগতিতে গলে যাচ্ছে। হিমবাহগুলি গলে যাওয়ার সাথে সাথে হিমালয় পর্বতমালার পাদদেশে শত শত হ্রদ তৈরি হয়েছে। এগুলোতে পানির প্রবাহ বেড়ে নিম্নভূমিতে বন্যা ডেকে আনতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com