
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশে বাস ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজ্যটির অন্তপুর জেলার অনন্তপুর-বেল্লারি মহাসড়কের বিদপনকল ব্লকের কাতলাপল্লি নামক গ্রামে এ ঘটনা ঘটে।
মর্মান্তিক এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ কথা জানায়।
সংবাদমাধ্যম জানায়,রোববার একটি বিয়ের অনুষ্ঠান শেষে প্রাইভেট কারে করে ফিরছিলেন ৯ জন। তাদের গাড়িটি বিদপনকল ব্লকের কাতলাপল্লি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারটির চালকসহ ৯ জন মারা যান।
উরাভাকোন্ডা থানা পুলিশের সাব ইন্সপেক্টর ভেঙ্কট স্বামী বলেন, ‘ওই ঘটনায় তদন্ত চলছে। মামলা নথিভুক্ত করা হয়েছে।