1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

আফগানিস্তান থেকে পাকিস্তান সেনাবাহিনীর ওপর হামলা, নিহত ৫

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান থেকে সন্ত্রাসী গোষ্ঠীর গুলিবর্ষণে পাঁচ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। রোববার উত্তর-পশ্চিমাঞ্চলের কুররাম জেলা সীমান্তের একটি চৌকিতে এ হামলার ঘটনা ঘটেছে।

গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর থেকে পাকিস্তানের সেনাবাহিনীর ওপর দ্বিতীয় দফায় এ ধরনের হামলার ঘটনা ঘটলো।

পাক সেনাবাহিনী জানিয়েছে, তারা পাল্টা হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, ‘কুররাম জেলায় আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি সেনাদের ওপর সন্ত্রাসীরা আফগানিস্তানের অভ্যন্তর থেকে হামলা চালিয়েছে।’

কাবুলের পতনের পর আফগান তালেবানের আনুগত্য স্বীকার করা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তান তালেবান, এই হামলার দায় স্বীকার করেছে।

তবে আফগান সরকার তাদের ভূখণ্ড থেকে গুলি চালানোর কথা অস্বীকার করেছে।

তালেবান সরকারের উপ-মুখপাত্র বিলাল করিমি রয়টার্সকে বলেছেন, ‘আমরা অন্যান্য দেশকে, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের আশ্বস্ত করছি যে, তাদের বিরুদ্ধে আফগান ভূমি ব্যবহার করার সুযোগ কাউকে দেওয়া হবে না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com