1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

করোনায় বিশ্বজুড়ে আরও ৯৮৭৪ মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৮৭৪ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ লাখ ২৪ হাজার ১৫২ জন।

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ কোটি ৮০ লাখ ৫ হাজার ৩৭৪ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬৮ হাজার ৪৬১ জনে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ভারতে। দেশ দুটিতে যথাক্রমে ১২৭৩ ও ১১৭৩ জনের মৃত্যু হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, এ সময়ে সবচেয়ে বেশি ১ লাখ ৭১ হাজার ৯০৫ জনের করোনা শনাক্ত হয়েছে রাশিয়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে।

এছাড়া এ সময়ে জার্মানিতে ১ লাখ ৩৮ হাজার ৮৬৭, তুরস্কে ৯৬ হাজার ৫১৪, জাপানে ৯২ হাজার ৮৬৫, নেদারল্যান্ডে ৯৯ হাজার ৬১৯, ব্রাজিলে ৬৮ হাজার ৫৪০, ভারতে ৬২ হাজার ৬০৭, যুক্তরাজ্যে ৫৭ হাজার ৬২৩ এবং ইসরায়েলে ৫০ হাজার ৮৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারসের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৪০ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জনের। তাদের মাঝে ২৮ হাজার ৬২৭ জন মারা গেছেন এবং ১৬ লাখ ১২ হাজার ৫৭ জন করোনা থেকে সেরে উঠেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com