1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

হিজাব ইস্যুতে বিক্ষোভের জেরে কর্ণাটকের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম :: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম ছাত্রীদের হিজাব পরা ইস্যুতে বিক্ষোভের জেরে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের সব স্কুল এবং কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী বাসাভরাজ এস বোম্বাই আগামী তিনদিনের জন্য সব স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমি সব শিক্ষার্থী, শিক্ষক এবং স্কুল ও কলেজের ব্যবস্থাপনা কমিটিসহ কর্ণাটকের বাসিন্দাদের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাচ্ছি।’

রাজ্যের উদুপি জেলার একটি কলেজের ছয় ছাত্রীর হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলে আদালতে পিটিশন দায়ের করা হয়েছে। মঙ্গলবার সেই বিষয়ে কর্ণাটকের হাইকোর্টে শুনানি শুরু হয়েছে।

উদুপির ছয় শিক্ষার্থীকে হিজাব পরে ক্লাসে যোগ দিতে বাধা দিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষের ভাষ্য, শিক্ষার্থীরা ক্যাম্পাসে হিজাব পরতে পারে তবে শ্রেণিকক্ষে প্রবেশের পর তাদের সেটি খুলে ফেলতে হবে। কর্তৃপক্ষের এই অবস্থান ভারতের সংখ্যালঘু মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর মধ্যে  হিজাব পরার বিরুদ্ধে গেরুয়া ওড়না পরে অনেক শিক্ষার্থী অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। তারা কলেজে হিজাব নিষিদ্ধের দাবি তোলে এবং হিজাববিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। চলতি সপ্তাহে মুসলিম শিক্ষার্থীদের পক্ষে গেরুয়া ওড়না পরে বিক্ষোভ করেছে হিন্দু শিক্ষার্থীদের একটি অংশ।

প্রসঙ্গত, ভারতের এই অঞ্চলটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি শক্ত ঘাঁটি  হিসেবে বিবেচনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com