1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের

পরকীয়ার অভিযোগ: ইরানে স্ত্রীর কাটা মাথা হাতে নিয়ে ঘুরছে স্বামী

  • আপডেট টাইম :: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যার পর তার মাথা কেটে রাস্তায় ঘুরে বেড়িয়েছে তার স্বামী। এই ঘটনার ভিডিও ইরানি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর আহভাজের এই ঘটনায় ওই নারীর স্বামী ও দেবরকে গ্রেপ্তারকে করেছে পুলিশ।

ইরানি সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ওই নারীর নাম মোনা হেইদারি (১৭)। মাত্র ১২ বছর বয়সে তার বিয়ে হয়েছিল। সম্প্রতি পরকীয়ার অভিযোগে মোনার স্বামী ও দেবর তাকে হত্যা করে এবং তার কর্তিত মাথা নিয়ে রাস্তায় বের হয়। পরে দুজনই পালিয়ে যায়। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযানে নামে। সোমবার তাদের গ্রেপ্তার করা হয়।

এই ঘটনা বন্ধে ইরানের নারী বিষয়ক ভাইস প্রেসিডেন্ট এনসিয়েহ খাজালিকে পার্লামেন্টকে ‘জরুরি ব্যবস্থা’ নেওয়ার জন্য এবং কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে আহ্বান জানিয়েছেন।

ইরানের সংস্কারপন্থি দৈনিক সাজন্দেগি বলেছে, ‘একজন মানুষের শিরচ্ছেদ করা হয়েছিল, তার মাথা রাস্তায় প্রদর্শিত হয়েছে এবং হত্যাকারী গর্বিত ছিল। এ ধরনের মর্মান্তিক ঘটনা আমরা কীভাবে মেনে নেব?’

এর আগে ২০২০ সালের মে মাসে পারিবারিক সম্মান রক্ষায় ইরানে ১৪ বছরের এক কিশোরীর শিরশ্ছেদ করেছিল তার বাবা। ওই ঘটনায় বাবার ৯ বছরের কারাদণ্ড হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com