1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের

‘বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার মতো দেশ কেবল আমরাই’

  • আপডেট টাইম :: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে এমন দেশ একটিই রয়েছে। আর সেটি হচ্ছে উত্তর কোরিয়া। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ দাবি করেছে।

সম্প্রতি উত্তর কোরিয়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। জানুয়ারিতে পরীক্ষা চালানো ৯টি ক্ষেপণাস্ত্রের মধ্যে সাতটিই ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর বাইরে শব্দের চেয়ে দ্রুত গতিতে উড়তে সক্ষম একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। ২০১৭ সালে দেশটি হাওয়াসং-১২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া, যেটি প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের অঞ্চলে আঘাত হানতে সক্ষম। পরে এর পরবর্তী সংস্করণ হাওয়াসাং-১৫ এর পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

মঙ্গলবার এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘আজকের বিশ্বে যেখানে অনেক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বশ্যতা ও অন্ধ আনুগত্য নিয়ে সময় নষ্ট করে, সেখানে এই গ্রহে একমাত্র আমাদের দেশই মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে। বিশ্বে ২০০টিরও বেশি দেশ রয়েছে, তবে মাত্র কয়েকটি দেশে হাইড্রোজেন বোমা, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com