1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের

ইসরায়েলি সেনার গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে দেশটির সেনাদের গুলিতে প্রাণ গেছে তিনজন ফিলিস্তিনির। স্থানীয় সময় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) নাবুলাস শহরে এ হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ)।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি সেনারা একটি একটি গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে হাতহতের ঘটনা ঘটে।

দেশটির ওয়াফা বার্তা সংস্থা জানিয়েছে, নাবুলাস শহরে একটি গাড়িতে সরাসরি গুলি চালায় ইসরায়েলি বাহিনীর সদস্যরা। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। নিহতরা হলেন, আশরাফ মুবাস্লাত, আদহাম মাবরুকা ও মোহাম্মদ দাখিল।

এক প্রত্যক্ষদর্শী জানান, তিনজন ফিলিস্তিনি ওই গাড়িটিতে ছিলেন। হঠাৎ গাড়িটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইসরায়েলি সেনারা। সেখানে এক মিনিটেরও বেশি সময় ধরে গুলি শব্দ পাওয়া যায়।

তিনি আরও জানান, যখন তারা ঘটনাস্থলে পৌঁছান, তখন তারা দেখেন যে তিনজন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

ইসরায়েলি সেনার গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

২০২১ সালে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় ৭৭ জন ফিলিস্তিনি নিহত হন বলে জানা গেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সরকার, পশ্চিম তীরে এক হাজার ৩৫৫টি বাড়ি নির্মাণের কাজ করছে। দুই হাজারের বেশি বাসিন্দা থাকবে সেখানে। গত আগস্টে পশ্চিম তীরে এসব বসতি নির্মাণের অনুমোদন দেয় ইসরায়েল সরকার।

১৯৬৭ সালে ৬ দিনের আরব-ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। এর পর থেকে বিভিন্ন দফায় সেখানে বসতি স্থাপন করেছে দেশটি। পশ্চিম তীরে বর্তমানে প্রায় ছয় লাখ ইসরায়েলি ইহুদির বাস। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটাকে অবৈধ বলে বিবেচনা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com