1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

অরুণাচলে তুষারধসে ৭ ভারতীয় সেনার মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আশঙ্কাই সত্য হলো। ভারতের অরুণাচল প্রদেশে যে সাত সেনা সদস্য তুষারধসে আটকা পড়েছিলেন, তারা সবাই মারা গেছেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী। এরই মধ্যে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

গত রোববার অরুণাচল প্রদেশের কামেঙ্গ সেক্টরের উঁচু এলাকায় তুষারধসের মুখে পড়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর সাত জওয়ান। সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ১৪ হাজার ফুট উঁচু ওই এলাকার আবহাওয়া কয়েকদিন ধরেই দুর্যোগপূর্ণ ছিল। তুষারপাতও হচ্ছিল প্রচুর।

সোমবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তুষারধসের পর থেকে টহলদারি দলের সাত সদস্য নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে শুরু হয় উদ্ধার অভিযান। মঙ্গলবার জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে সাতজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।

চীনের সঙ্গে কয়েক দফায় সীমান্ত বিরোধের পর ভারত অরুণাচলে সেনা টহল জোরদার করা হয়েছে। তিব্বত সীমান্ত লাগোয়া এলাকাটিতে নতুন নতুন সড়ক ও টানেল নির্মাণ করছে দেশটি।

তবে শীতের মাসগুলোতে অরুণাচলে টহল দেওয়া বেশ কঠিন। তুষারধসে সেখানে আগেও অনেক সেনা প্রাণ হারিয়েছেন। ২০২০ সালের মে মাসে ভারতের একটি টহলদারি ও তুষার পরিষ্কার করা দল তুষারধসের মুখে পড়ে। এতে মারা যান অন্তত দুজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com