1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জীবন বাজি রেখে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছিলেন তানজিন তিশা

  • আপডেট টাইম :: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : ‘লোহার তরী’ নামে একটি ওয়েব ফিল্মে অনেকটাই ব্যতিক্রম চরিত্রে অভিনয় করলেন তানজিন তিশা।ছোট পর্দার এ জনপ্রিয় মুখ অভিনয়ের প্রয়োজনে লঞ্চ থেকে নদীতে ঝাঁপও দিয়েছেন নিজের জীবন বাজি রেখে। ইতোমধ্যে এর ট্রেলার অবমুক্ত হয়েছে, সেখানে রীতিমতো চমকে দিয়েছেন এ অভিনেত্রী। ট্রেলার দেখেই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ ভক্ত-দর্শকরা।

লঞ্চে করে বরিশাল গিয়ে সারারাত শুটিং করা,নির্ঘুম রাত কাটানো, নদীতে ঝাঁপ দেওয়া – তিশা সবই করেছেন অনেক বেশি শারীরিক ও মানসিক শ্রম দিয়ে। ওয়েব ফিলমে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। একটি দৃশ্যে আমি লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছি। যদিও আমি খুব ভালো সাঁতার জানি না, তারপরও এটা করেছি। সাঁতার জানলেও স্রোতের মধ্যে নদীতে সাঁতার কাটা খুব একটা সহজ নয়। আমি তো এক পর্যায়ে লঞ্চের তলে চলে যাচ্ছিলাম! আমি আসলে গল্প ও চরিত্রের প্রয়োজনে সেরাটা দিয়ে কাজ করতে চেষ্টা করেছি। আমার বিশ্বাস, দর্শক সেই পরিশ্রমের প্রমাণ পাবেন।’

তিশার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন সিনেমার নির্মাতা সঞ্জয় সমদ্দারও। বললেন, ‘তিশাকে শুটিংয়ে এসে অনেক ঝুঁকি নিয়েছেন। লঞ্চ থেকে লাফ দিতে হয়েছে, সেটাও আবার রাতে। তার ওপর ওই সময়ে কীর্তনখোলা নদীতে অনেক বেশি স্রোত ছিল। যদিও পর্যাপ্ত লাইফগার্ড ছিল। কিন্তু এরপরও অনেকে তো এমন রিস্ক নিতে চান না। তিশা গল্পের প্রতি সম্মান জানিয়ে কাজটি করেছেন।’ আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে দেখা যাবে ‘লোহার তরী’সিনেমাটি।এতে তানজিন তিশা ও মনোজ প্রামাণিক ছাড়া আরও অভিনয় করেছেন খন্দকার লেনিন, শাহজাহান সম্রাট, সেমন্তী সৌমি, শাহেদ আলী, প্রিয়ন্তী উর্বি, ডন, টাইগার রবি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com