1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

মালয়েশিয়ায় মুক্তি পেয়েছেন সাবেক হাই কমিশনার খায়রুজ্জামান

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

প্রবাসের ডেস্ক : মালয়েশিয়ায় আটক বাংলাদেশের সাবেক হাই কমিশনার খায়রুজ্জামানকে মুক্তি দিয়ে আদালত। বুধবার স্থানীয় সংবাদমাধ্যম মালয় মেইল এ তথ্য জানিয়েছে।

খায়রুজ্জামানের আইনজীবী এনজিও চৌ ইং, স্থানীয় সময় বুধভার বেলা সাড়ে ৩টার দিকে ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তর পুত্রজায়া থেকে খায়রুজ্জামানকে মুক্তি দেওয়া হয়।

তিনি জানান, আদালতে জানানো হয়েছে যে, খায়রুজ্জামান রাজনৈতিক আশ্রয়প্রার্থী এবং তার কাছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার শরণার্থী কার্ড রয়েছে। এছাড়া খায়রুজ্জামান কোনো অভিবাসন আইন লঙ্ঘন করেননি।

গত সপ্তাহে মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের আমপাং থেকে খায়রুজ্জামানকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। তিনি  ১৯৭৫ সালের জেল হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন এবং পরে খালাস পান। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে তিনি মালয়েশিয়ার হাইকমিশনার নিযুক্ত হন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাকে দেশে ফিরতে বলা হয়। তখন থেকেই তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের শরণার্থী কার্ড নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com