1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

এখনো ইউক্রেন সীমান্তে সেনা বাড়াচ্ছে রাশিয়া: ন্যাটো

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন সীমান্তে সেনা সংখ্যা আরও বাড়াচ্ছে রাশিয়া। ন্যাটোর পক্ষ থেকে বুধবার (১৬ ফেব্রুয়ারি) এমন অভিযোগ করা হয়। তবে এর আগে মঙ্গলবার মহড়া শেষে ইউক্রেন সীমান্ত থেকে সেনাদের কিছু অংশ ঘাঁটিতে ফিরিয়ে নেওয়ার দাবি করে রাশিয়া। এরপর বিশ্বজুড়ে স্বস্তি দেখা গেলেও এখন ন্যাটোর পক্ষ থেকে ভিন্ন তথ্য জানানো হচ্ছে। বুধবার সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের বুধবার ব্রাসেলসে বৈঠকে বসার কথা রয়েছে। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের সম্মুখীন ইউরোপ। এ বিষয় নিয়েই মূলত আলোচনা হবে।

বৈঠক সামনে রেখে ন্যাটো প্রধান জেন স্টলটেনবার্গ বলেন, রাশিয়া সেনা প্রত্যাহার করছে কি না তা পর্যালোচনা করা হচ্ছে। তবে এখনো উত্তেজনা কমার মতো কিছু দেখা যাচ্ছে না বরং দেখা যাচ্ছে মস্কো সীমান্তে সামরিক কার্যক্রম বাড়িয়ে যাচ্ছে।

স্টলটেনবার্গ আরও বলেন, রাশিয়া সব সময়ই সেনা এদিক-সেদিক করে। সুতরাং প্রকৃত প্রত্যাহার সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না।

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক ঘোষণায় জানান, সীমান্ত থেকে কিছু সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। তবে পশ্চিমা নেতার সতর্ক করে জানান, বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানায়, দেশজুড়ে ব্যাপক পরিসরে সামরিক মহড়া চলছে। তবে দক্ষিণ ও পশ্চিমের সামরিক জেলাগুলো তাদের মহড়া শেষ করেছে ও ঘাঁটিতে ফিরে আসতে শুরু করেছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সতর্ক করে জানায়, রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে আক্রমণ করতে পারে। এর মধ্যেই রাশিয়ার পক্ষ থেকে সেনা ফিরিয়ে নেওয়ার খবর আসে।

রাশিয়া শুরু থেকেই জানিয়ে আসছে ইউক্রেনে হামলা করার কোনো পরিকল্পনা তাদের নেই। তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেন, এ বক্তব্য প্রমাণ করতে হলে মস্কোকে অবশ্যই ইউক্রেন সীমান্ত থেকে পূর্ণ মাত্রায় সেনা প্রত্যাহার করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com