1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ব্রাজিলে ভূমিধস ও বন্যায় ৯৪ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের রিও ডি জেনেরিও প্রদেশের পার্বত্য শহর পেট্রোপলিসে প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৯৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ধসে পড়েছে বহু বাড়িঘর। এ ঘটনায় নিখোঁজদের খুঁজে পেতে অভিযান শুরু করেছে উদ্ধারকারী বাহিনীর কর্মীরা। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়।

ব্রাজিলের ন্যাশনাল সিভিল ডিফেন্স দপ্তর এক টুইট বার্তায় জানায়, প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ৯৪ জনের প্রাণহানি হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ২৪ জনকে।

সামাজিক যোগাযোম মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কাদা-মাটির নিচে চাপা পড়েছে অসংখ্য বাড়িঘর। এছাড়া ট্রোপলিস শহরের সড়কগুলোতে ব্যাপক স্রোতে বয়ে যাচ্ছে বন্যার পানি। সেই পানিতে ভেসে চলেছে গাড়ি ও ভূমিধসের ফলে ভেঙে পড়া বাড়িঘরের ধ্বংসাবশেষ।

রিও ডি জেনেরিওর গভর্নর ক্লাউদিও কাস্ত্রো বলেন, ‘পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটি একটি যুদ্ধক্ষেত্র। যেদিকে তাকাই সেদিকেই ধ্বংসযজ্ঞ পরিস্থিতি।’ তিনি আরো বলেন, এখনো ৩৫ জন নিখোঁজ আছেন। তাদের উদ্ধারে সব ধরনের তৎপরতা চালাবে উদ্ধারকারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com