1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া: বাইডেন

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আগামী দিনে’ ইউক্রেনে হামলার পরিকল্পনা করছে রাশিয়া। এ জন্য মস্কোকে উত্তেজনা কমানোর জন্য নতুন করে আহ্বান জানানো হয়েছে। রাশিয়া যদি এ পরিকল্পনা বাস্তবায়ন করে অপ্রয়োজনীয় যুদ্ধের জন্য দায়ী হবে।

তিনি আরও বলেন, ইউক্রেন সীমান্তের কাছাকাছি প্রায় ১ লাখ ৯০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। গত ৩০ জানুয়ারি এ সেনা সংখ্যা ছিল প্রায় ১ লাখ। এর মধ্যে আরও প্রায় ৯০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com