1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ইউক্রেনীয় বাহিনীর গোলায় ২ বেসামরিক নাগরিক নিহত, দাবি রুশপন্থিদের

  • আপডেট টাইম :: সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থিদের শহরে সরকারি বাহিনীর হামলায় দুই বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে বিদ্রোহীরা। সোমবার (২১ ফেব্রুয়ারি) রুশ বার্তা সংস্থা আরআইএ এ তথ্য জানিয়েছে।

স্বঘোষিত লুহানস্ক প্রজাতন্ত্রের প্রতিনিধির বরাতে আরআইএ বলেছে, রোববার রাতে শহরটিতে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। ইউক্রেনের পূর্বাঞ্চলের আরেক বিচ্ছিন্নতাবাদী শহর দোনেৎস্কে সোমবার সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

রাশিয়া বলেছে, তারা ইউক্রেনে সহিংসতা বেড়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন।

jagonews24১৮ ফেব্রুয়ারি দোনেৎস্কে বিস্ফোরণ ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি সংগৃহীত

প্রায় আট বছর ধরে ইউক্রেন সরকারের সঙ্গে দেশটির পূর্বাঞ্চলীয় রুশপন্থি বিদ্রোহীদের সংঘর্ষ চলছে। তবে গত কয়েকদিন বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোতে সহিংসতা হঠাৎ বেড়ে গেছে। ইউক্রেনীয় বাহিনী-বিদ্রোহী উভয়পক্ষ থেকেই পাল্টাপাল্টি গোলাবর্ষণের অভিযোগ উঠেছে।

যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়া ইউক্রেন আক্রমণের জন্য যেকোনো ধরনের অজুহাত খুঁজছে। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনীয় সেনাদের নতুন সংঘর্ষকে মস্কো সামরিক অভিযানের সেই অজুহাত হিসেবে তুলে ধরতে পারে।

এরই মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরগুলো থেকে লোকজন সরিয়ে নিতে শুরু করেছে বিচ্ছিন্নতাবাদীরা। কিয়েভ সরকার তাদের বিরুদ্ধে যেকোনো সময় আক্রমণ চালাতে পারে অভিযোগ করে বেসামরিক নাগরিকদের রাশিয়ায় আশ্রয় নিতে বলেছেন বিচ্ছিন্নতাবাদী নেতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com