1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

নিষেধাজ্ঞা কাটিয়ে ভারতে ফেরদৌস

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : নিষেধাজ্ঞা কাটিয়ে প্রায় ৩ বছর পর ভারতে গেলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে তারা সড়কপথে আগরতলার উদ্দেশে ঢাকা ছাড়েন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভারতের আগরতলায় শুরু হবে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এ উৎসবে অংশ নিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে আমন্ত্রিত হয়ে সেখানে গেছেন ফেরদৌস। এছাড়াও সংগীতশিল্পী ও সাংসদ মমতাজ বেগম, ফকির শাহাবুদ্দীন ও অপু বিশ্বাসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরাও রয়েছেন।

বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলায় বেশ জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। নব্বই দশক থেকে নিয়মিত কাজ করছেন সেখানে। তবে লোকসভা নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়ার অপরাধে ২০১৯ সালে ভারত ভ্রমণের নিষেধাজ্ঞার কবলে পড়েন ঢাকাই সিনেমার এই চিত্রনায়ক। অবশেষে সেই জটিলতার অবসান ঘটলো।

ভারতে যাওয়ার আগে ফেরদৌস বলেন, ‘অনেক দিন পর আমার দ্বিতীয় বাড়ি যেতে পারছি ভেবে ভালো লাগছে। অনেকগুলো কাজের কথা চূড়ান্ত হয়ে আছে। মোট পাঁচ দিন থাকার পরিকল্পনা করেছি। আগরতলা, গুয়াহাটি, শিলংসহ আশপাশের কয়েকটি স্থানে যাব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com