1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন তরুণকে আটকে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩

‘রাশিয়ার ৫ যুদ্ধবিমান ও ১ হেলিকপ্টার ভূপাতিত’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। বৃহস্পতিবার রাশিয়া হামলা শুরুর পর এগুলো ভূপাতিত করা হয়।

ইউক্রেনের সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লুহানস্ক অঞ্চলে হামলার সময় রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে।

এ ব্যাপারে অবশ্য রুশ কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া নিরপেক্ষ কোনো সূত্র থেকে ইউক্রেনের সামরিক বাহিনীর এই দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।

প্রসঙ্গত, বুধবার রাতে ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনা অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে হামলা শুরু করে মস্কোর সেনারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com