1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ইউক্রেনে একের পর এক বিস্ফোরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলের ডোনবাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের হামলা শুরুর পর একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এমনকি ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগরদ প্রদেশ থেকে গোলা ছোড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছে রয়টার্স।

ইউক্রেনের রাজধানী কিয়েভে থাকা বিবিসির সাংবাদিক জানিয়েছেন, রাজধানী কিয়েভের পাশাপাশি দোনেৎস্ক অঞ্চলের ক্রামতোর্স্কে বিকট শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তর-পূর্বে খারকিভ, দক্ষিণে ওডেসা এবং পূর্ব দোনেৎস্ক ও  ব্লাস্ট এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভে পাঁচ থেকে ছয়টি ‘দূরবর্তী বিস্ফোরণ’ শোনা গেছে এবং ইউক্রেনের অন্যান্য অঞ্চল থেকে বিস্ফোরণের খবর আসছে।

বেলগরদ থেকে সিএনএনের সাংবাদিক ফ্রেদেরিক প্লিটজেন জানিয়েছেন, তিনি গোলা ও রকেট ছোড়ার আওয়াজ শুনেছেন। ইউক্রেনের সীমান্তে যুদ্ধবিমান উড়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার কিয়েভের বরিসপিলের প্রধান বিমানবন্দরের কাছে গুলির শব্দ শোনা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com