1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করেছে রাশিয়া

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে ফেলেছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ সামরিক বাহিনী এই দাবি করেছে।

সামরিক বাহিনীর বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ‘ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটির অবকাঠামো অকার্যকর করা হয়েছে। এছাড়া সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিস্ক্রিয় করে ফেলা হয়েছে।’

এর আগে রুশ সামরিক বাহিনী জানিয়েছিল, রাশিয়ার বিমান হামলার জবাবে ইউক্রেনের বিমান বাহিনী পাল্টা হামলা বন্ধ করেছে। এছাড়া রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী কোনো প্রতিরোধ গড়ে তোলেনি।

অবশ্য রাশিয়ার এই দাবির সত্যতা নিশ্চিত করেনি ইউক্রেনের সামরিক বাহিনী।

প্রসঙ্গত, বুধবার রাতে ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনা অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে হামলা শুরু করে মস্কোর সেনারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com