1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

ইউক্রেন যুদ্ধের খবরে বেড়েছে জ্বালানি তেলের দাম

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন  ‘সামরিক অভিযান’ ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে তেলের দাম। গত আট বছরের মধ্যে প্রথমবারের মতো ব্যারল প্রতি অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এর আগে গত সোমবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুটি প্রদেশকে রাশিয়া রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর মঙ্গলবার প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৯৯ দশমিক ৩৮ মার্কিন ডলারে উঠেছিল। গত সাত বছরের মধ্যে এটি ব্যারেল প্রতি সর্বোচ্চ দাম ছিল।

বিশ্বে প্রতিদিন ব্যবহৃত মোট জ্বালানি তেলের প্রতি ১০ ব্যারেলের মধ্যে একটি আসে রাশিয়া থেকে। ইউক্রেন-রাশিয়া সংকটের কারণে প্রতি ব্যারেল জ্বালিন তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল ফাইডেলিটি ইন্টারন্যাশনাল নামের একটি সংস্থা।

বিবিসি জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধের সংবাদের কারণে এশিয়ার শেয়ার বাজারে ২ থেকে ৩ শতাংশ কম লেনদেন হয়েছে। উত্তেজনা বেড়ে যাওয়ায় গত কয়েকদিন ধরে শেয়ার বাজারে দরপতন শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com