1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

ইউক্রেনের সামরিক ঘাঁটি ও বিমানবন্দরে হামলা চালাচ্ছে রাশিয়া

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সামরিক ঘাঁটি, বিমানবন্দর ও সামরিক সরঞ্জাম গুদামে হামলা চালাচ্ছে রাশিয়া। বৃহস্পতিবার ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টন গেরাশেঙ্কো এ তথ্য জানিয়েছেন।

বুধবার রাতে ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনা অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বৃহস্পতিবার ভোর থেকে হামলা শুরু করে মস্কোর সেনারা।

ইউক্রেন জানিয়েছে, আগ্রাসন শুরু হয়েছে এবং রাশিয়া ‘নির্ভুল’ অস্ত্র দিয়ে সামরিক স্থাপনাগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে উপ-স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘কিয়েভ, খারাকভ, দিনিপারের কাছাকাছি সামরিক সদর দপ্তর, বিমানবন্দর, সামরিক গুদাম, ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, সীমান্তে গোলাগুলি চলছে।’

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলিবাও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। রাশিয়া পূর্ণমাত্রায় হামলা শুরু করেছে এবং বিভিন্ন শহরে হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এক টুইটে কুলিবাও বলেছেন, ‘ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করেছেন পুতিন। ইউক্রেনের শহরগুলোর শান্তিপ্রিয় মানুষরা হামলার শিকার। এটি দখলদারিত্বের যুদ্ধ। ইউক্রেন আত্মরক্ষা করবে এবং এই যুদ্ধে জয় পাবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com