1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

আন্তোনোভ বিমানবন্দর দখল করেছে রাশিয়া

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১৫ মাইল দূরে অবস্থিত আন্তোনোভ আন্তর্জাতিক বিমানবন্দর দখল করেছে রাশিয়ার বিমানবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সিএনএনের এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের ১১টি বিমান ঘাঁটিসহ ৭৪টি সামরিক স্থাপনা ধ্বংস করেছে রাশিয়ার সেনাবাহিনী। পাইলটের ত্রুটির কারণে তাদের একটি জেট বিমান হারিয়ে গেছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার পর ইউক্রেনের কয়েকটি শহরে হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত উভয় দেশের প্রায় ১০০ জন নিহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com