1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

কিয়েভে রাশিয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানীয় কিয়েভে রাশিয়ার একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এই যুদ্ধবিমান বিধস্ত হয়।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, কিয়েভের ডার্নিটস্কি জেলায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

বিবিসি জানায়, রুশ সৈন্যরা উত্তর, দক্ষিণ এবং পূর্বদিক দিয়ে ইউক্রেনে ঢুকেছে। রুশ সৈন্যরা এখন কিয়েভের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শুক্রবার বলেন, ইউক্রেনে রুশ হামলার প্রথম দিনে সেনা ও বেসামরিক নাগরিকসহ অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন।

দ্বিতীয় দিনের মতো ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। গত কয়েক দশকের মধ্যে ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধ বলে মনে করা হচ্ছে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com