1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

আস্থা ফিরিয়ে আনা কঠিন, তবে অসম্ভব না: সিইসি

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘ভালো লাগছে এত বড় দায়িত্ব পেয়ে। পদ যেমন বড়, ঠিক তেমনই দায়িত্বও অনেক বেশি। শপথ নেওয়ার পরে প্রথমে আমাদের কাজ হবে, সব সহকর্মীর সঙ্গে বসে আলোচনা করে কাজের পরিধি নির্ধারণ করা।’

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

কী ধরনের কার্যক্রম হাতে নেবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দায়িত্ব অনেক বড়। আগেই আমি কিছু বলতে পারব না। আমাদের ওপর অর্পিত দায়িত্ব সংবিধান, আইন ও বিধি-বিধানে কী আছে, সেগুলো ভালোভাবে বুঝে আমরা কাজ করব।’

নির্বাচন কমিশন নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের অনাস্থার বিষয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক দলের আস্থা ফিরিয়ে আনার কাজ বেশ কঠিন হবে। তবে অসম্ভব না। আমাদের রাজনৈতিক নেতাদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই, আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে তাদেরকেও এগিয়ে আসতে হবে। সব দল যদি আমাদের সহযোগিতা করে, তাহলে এ কাজ করা সম্ভব। তারা যদি সহযোগিতা না করে, তাহলে এই যে দোলাচল, এটা কতটা কাটিয়ে উঠতে পারব, সেক্ষেত্রে আমি নিজেও সংশয়ে আছি। রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে আন্তরিকভাবে চেষ্টা করব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com