1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

জেলেনস্কির ‘বীরত্ব-সাহসিকতা’র প্রশংসায় বরিস জনসন

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এসময় অবিশ্বাস্য সাহসিকতা ও বীরত্বের জন্য প্রেসিডেন্ট জেলেনস্কির প্রশংসা করেন তিনি। এছাড়া ইউক্রেনের নিপীড়িত নাগরিকদের প্রতি সহমর্মিতা ও শ্রদ্ধা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।

স্থানীয় সময় শনিবার (২৬ ফেব্রুয়ারি) ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

তিনি বলেন, ‘বরিস জনসন ও জেলেনস্কি একমত হয়েছেন যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে হিসাব কষে ইউক্রেনে হামলা শুরু করেছিলেন, তার চেয়ে অনেক বড় প্রতিরোধের মুখোমুখি হতে হচ্ছে।’

দুই নেতা মনে করেন, রাশিয়াকে কূটনৈতিক এবং আর্থিকভাবে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা এখন সময়ের দাবি। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া সুইফট থেকে রাশিয়াকে বাদ দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান বরিস জনসন ও ভালোদিমিরি জেলেনস্কি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com