1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

এফডিসিতে আবারও ভোট

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমতির নির্বাচন নিয়ে সমালোচনার শেষ নেই। চলচ্চিত্র শিল্পী সমতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে আইনী লড়াই। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দ্বন্ধ না কাটতেই আবারও এফডিসিতে চলছে নির্বাচন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬০০ জন। ভোটগ্রহণের আগে সকালে হয়েছে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)।

এবারের নির্বাচনে অভিনেতা, প্রযোজক আতিকুর রহমান লিটনের প্যানেলে সদস্য পদে নির্বাচন করছেন- মাহমুদুল হক পলাশ, মোজাহারুল ইসলাম ওবায়েদ, জাহিদ হোসেন, রফিকুল ইসলাম রনি, কামাল হাসান, মো. আব্দুল্লাহ জেয়াদ, মো. ফয়সাল, রাহা তানহা খান, মো. এনামুল হক শাহ, জাহাঙ্গীর সিকদার। এই প্যানেলকে সমর্থন দিয়েছেন সদ্য বিদায়ী সভাপতি ওমর সানি।

অপরদিকে প্রতিদ্বন্দ্বিতী কামাল মো. কিবরিয়ার প্যানেলে সদস্য পদে নির্বাচন করছেন মো. সাফি উদ্দিন সাফি, এম এ কামাল, আজিজ আহমেদ পাপ্পু, জসিম আহমেদ, রশিদুল আমিন হলি, আনোয়ার হোসেন আনু, হানিফ আকন দুলাল, জাহান এম এ রহমান, নায়িকা রত্না কবির, নাবীন হোসেন, মীর মো. জাকির হোসেন মানিক, শাহ মো. আলমগীর বাচ্চু।

বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করেন।
গত ৫ ফেব্রুয়ারি এফডিসিতে এই সংগঠনের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আদালতের আদেশে নির্বাচন স্থগিত করা হয়। এই জটিলতা কাটাতে গঠিত হয়েছে আহ্বায়ক কমিটি। আহ্বায়ক প্রযোজক শামসুল আলম। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ইকবাল। সর্বশেষ সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করছেন ওমর সানি। মেম্বার সেক্রটারি মাহমুদুল হক পলাশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com