1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

বেলারুশে আলোচনায় বসবে না ইউক্রেন: জেলেনস্কি

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বিরতি নিয়ে আলোচনার জন্য রাশিয়ার একটি প্রতিনিধি দল বেলারুশে পৌঁছেছে বলে দাবি করেছে মস্কো। তবে যে দেশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনে হামলা চালানো হয়েছে সে দেশে গিয়ে কোনো অলোচনায় অংশ নেবেনা কিয়েভ বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার (২৭ ফেব্রুয়ারি) অনলাইনে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

এর আগে একই দিন ক্রেমলিন থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, মস্কোর প্রতিনিধিরা ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে চায়।  এজন্য তারা বেলারুশের গোমেল শহরে বৈঠকে বসতে আগ্রহী।

ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেন অবশ্যই রাশিয়ার সঙ্গে বৈঠক করতে আগ্রহী।  তবে আমারা বেলারুশে প্রতিনিধি পাঠাবো না।  কারণ এই দেশটিকে ব্যবহার করে আমাদের দেশে হামলা চালানো হয়েছে।  বেলারুশ বাদে আমরা অন্য যে কোনো স্থানে মস্কোর সঙ্গে কথা বলতে রাজি।

ভলোদিমির জেলেনস্কি আলোচনায় বসার জন্য রাশিয়ার কাছে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ, স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা, তুরস্কের ইস্তানবুল, আজারবাইজানের রাজধানী বাকুতে আলোচনায় বসতে প্রস্তাব করেন।

তিনি বলেন, ‘এর মাধ্যমেই উভয় পক্ষের মধ্যে স্বচ্ছ আলোচনা সম্ভব হবে এবং যুদ্ধের অবসান ঘটানো যাবে।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে বৃহস্পতিবার  ভোর থেকে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা চালাতে শুরু করে রিুশ বাহিনী।  গত চারদিনের যুদ্ধে ইউক্রেনে ২০০ বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে।  এছাড়া বাস্তুচ্যুত হয়ে প্রতিবেশি পোল্যান্ডসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে ২ লাখের বেশি মানুষ।

সূত্র: আল আরাবিয়া নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com