1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

রাশিয়ার ৪৩০০ সেনা নিহত, দাবি ইউক্রেনের

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে রাশিয়ার হামলার চতুর্থ দিন চলছে। কিয়েভসহ দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে।

ইউক্রেন দাবি করেছে, দেশটিতে রাশিয়ার চার হাজার তিনশ সেনা নিহত হয়েছে। যদিও এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি মস্কো। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী বলেন, হামলার প্রথম চারদিনে রাশিয়ার চার হাজার তিনশ সেনা নিহত হয়েছে। এছাড়াও ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার ২৭টি প্লেন ধ্বংস, ২৬টি হেলিকপ্টার বিধ্বস্ত, ১৪৬টি ট্যাংক চূর্ণ, ৭০৬টি যুদ্ধযান, ৪৯টি কামান, একটি এয়ার ডিফেন্স সিস্টেম, বেশ কয়েকটি রকেট লঞ্চ সিস্টেমস, ৩০টি গাড়ি, ৬০টি ট্যাংকার, ২টি ড্রোন ও ২টি জাহাজ ধ্বংস করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com