1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

এবার গুগল থেকে রুশ মিডিয়ার আয়ের পথ বন্ধ

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : সোশ্যাল জায়ান্ট ফেসবুকের পর, এবার টেক জায়ান্ট গুগল রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ করেছে। এই বিধিনিষেধের ফলে গুগল থেকে কোনো আয় করতে পারবে না রাশিয়ার সরকারি মিডিয়া প্রতিষ্ঠানগুলো।

বার্তা সংস্থা রয়টার্সকে গুগলের মুখপাত্র মাইকেল অ্যাসিম্যান জানিয়েছেন, রাশিয়ার সরকারি মালিকানাধীন সব মিডিয়ার বিজ্ঞাপন চালানো গুগলে বন্ধ করে দেওয়া হয়েছে। রাশিয়ার এসব মিডিয়া প্রতিষ্ঠানগুলো গুগল টুলের মাধ্যমে বিজ্ঞাপন কিনতে এবং ইউটিউব, গুগল সার্চ ও জিমেইলের মতো গুগলের কোনো পরিষেবাগুলোতে বিজ্ঞাপন দিতে পারবে না।

গুগলের মুখপাত্র আরও বলেন, বিদ্যমান পরিস্থিতির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন দেখা দিলেও আরও কঠোর পদক্ষেপ নেবে গুগলের প্যারেন্ট কোম্পানি আলফাবেট।

এর আগে গুগলের ইউটিউব বিভাগের পক্ষ থেকে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাম্প্রতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার বেশ কিছু ইউটিউব চ্যানেলসহ অন্যান্য চ্যানেলের মনিটাইজেশন বন্ধ করা হয়েছে।

তার আগে ফেসবুক কর্তৃপক্ষ মেটা জানায়, তাদের প্ল্যাটফর্মে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়াগুলোর বিজ্ঞাপন ও আয়ের পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com