1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

কিয়েভের উত্তরে ৪০ মাইল দীর্ঘ রুশ সেনাবহর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরে প্রায় ৪০ মাইল দীর্ঘ রাশিয়ান সেনাবহর এগিয়ে যাচ্ছে। মার্কিন স্যাটেলাইট ইমেজিং কোম্পানি সোমবার (২৮ ফেব্রুয়ারি) একটি চিত্র প্রকাশ করে। তাতে দেখা যায়, কিয়েভ অভিমুখে বিশাল সেনাবহরটি এগিয়ে যাচ্ছে। যা ইতিমধ্যে বেশ কয়েকটি হামলাকে প্রতিহত করেছে।

মঙ্গলবার (১ মার্চ) বিবিসি জানায়, ম্যাক্সার টেকনোলজির দেওয়া স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, বহরটি কিয়েভের দিকে যাচ্ছে। এর আগে রোববার আরেকটি স্যাটেলাইট চিত্রে দেখা যায়, রুশ সেনাবহরটি রাজধানী কিয়েভ থেকে ৪০ মাইল উত্তর পশ্চিমে অবস্থান করছিল।

ম্যাক্সার জানায়, সেনাবহরে অস্ত্র-সজ্জিত যান, ট্যাঙ্ক, গোলাবারুদ ও লজিস্টিক্যাল যান রয়েছে। প্রাইভেট এ মার্কিন কোম্পানিটি বলছে, ইউক্রেনের স্থানীয় সময় সোমবার বেলা ১১টা ১১মিনিটে বহরটি আন্তোনোভ বিমানঘাঁটির কাছাকাছি টি-১০১০ হাইওয়েতে অবস্থান করছিল।

এদিকে, কোনো সমাধানে না পৌঁছেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার প্রথম দিনের শান্তিপূর্ণ বৈঠক শেষ হয়েছে। এখন তারা নিজ নিজ দেশে ফিরে যাবেন। প্রতিটি দেশই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসবেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা  মাইখাইলো পোডোলিয়াকের বরাত দিয়ে বার্তা সংস্থা আরআইবি এ তথ্য জানায়।

বেলারুশের গোমেল অঞ্চলে সোমবার ইউক্রেন ও রাশিয়ার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দুই দেশের প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মাকেই। বৈঠকে তিনি দুই দেশের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘আপনারা পুরোপুরি নিরাপদ বোধ করতে পারেন।

সূত্র: রয়টার্স, এএফপি, বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com