1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

রোহিঙ্গারা যেন কোনোভাবেই ভোটার হতে না পারে: আইনমন্ত্রী

  • আপডেট টাইম :: সোমবার, ২ মার্চ, ২০২০

ঢাকা : অন্য কোনও দেশের নাগরিক যেন  বাংলাদেশের ভোটার হতে না পারে, সে বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে বলে মন্তব‌্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘রোহিঙ্গারা যেন ভোটার হতে না পারে।’ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘একইসঙ্গে এক ব্যক্তি যেন দুজায়গায় ভোটার হতে না পারে। প্রয়োজনে এসব অপরাধের কঠোর শাস্তির বিধি-বিধান করতে হবে। এ বিষয়ে কমিশনকে সরকার সব ধরনের সহযোগিতা করবে।’

ভোটার তালিকা প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘২০০৮ সাল থেকে এ পর্যন্ত নির্বাচন কমিশন যে ভোটার  তালিকা  করেছে, তার বিশ্বস্ততা নিয়ে জনসাধারণের মধ্যে একটি আস্থা তৈরি হয়েছে। নির্ভুল ভোটার তালিকা তৈরির ধারা অব্যাহত রেখে আগামীতেও নির্বাচন কমিশনকে জনগণের এই আস্থা ধরে রাখতে হবে।’

অনুষ্ঠানে এ বছর জাতীয় নির্বাচন পদকপ্রাপ্ত  তিন জন নির্বাচন কর্মকর্তার হাতে পদক তুলে দেন আইনমন্ত্রী। একই সময় কয়েকজন নতুন ভোটারের হাতে জাতীয় পরিচয়ের স্মাট কার্ডও তুলে দেন তিনি।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব  মো. আলমগীরের  সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব‌্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার কে এম  নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com