1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

কিয়েভ টেলিভিশন টাওয়ারসহ দুই স্থাপনায় হামলা, নিহত ৯

  • আপডেট টাইম :: বুধবার, ২ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান টেলিভিশন টাওয়ারে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। হামলা হয়েছে কিয়েভে থেকে ৭৫ মাইল দূরে অবস্থিত ইউক্রেনের ঝাইতোমির শহরেও। সেখানে ৪ জনের মৃত্যু হয়েছে। খবর বিবিসি, আল জাজিরা ও রয়টার্সের।

এই হামলায় টিভি কন্টোল রুম ও বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরপরই ইউক্রেনের বেশ কিছু টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে যায়।

হামলার বিষয়টি উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কার্যালয় থেকে তার প্রধান কর্মকর্তা অ্যান্ড্রি ইয়েরমার্ক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেন, ‘বাবিন ইয়ার মেমোরিয়াল কমপ্লেক্স এলাকায় ভয়াবহ ক্ষেপনাস্ত্র হামলা চালানো হয়েছে।’

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই হামলায় টেলিভিশন টাওয়ারের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে টেলিভিশন চ্যানেলগুলো সাময়িক সময়ের জন্য কাজ করবে না।

অবশ্য এই হামলার ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আগেই বলা হয়েছিল যে রাশিয়ান সৈন্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত দেশটির ইন্টেলিজেন্স সার্ভিসের অবকাঠামোতে হামলা চালাবে। সে কারণে তারা এ সকল অবকাঠামোর আশেপাশে বসবাসকারী সাধারণ নাগরিককে সরে যেতে বলেছিল।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে ঝাইতোমিরে মূলত হামলা হয়েছে বিমান বাহিনীর একটি ঘাঁটিতে। এই হামলায় আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রীর উপদেষ্টা অ্যান্তন জায়রেশচেঙ্কো বলেছেন, ‘হামলায় চারজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে একজন শিশুও রয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com