1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

ইউক্রেন ছেড়েছে ১০ লাখ মানুষ: জাতিসংঘ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ বলেছে, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে ১০ লাখের মতো মানুষ দেশটি ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি। বৃহস্পতিবার (৩ মার্চ) বিবিসি এ তথ্য জানায়।

বিবিসি জানায়, রাশিয়ার কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরের বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার সময় রাশিয়ার সৈন্যরা কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না।

৪০ মাইল দীর্ঘ রাশিয়ার একটি সামরিক বহর এখন কিয়েভ শহর থেকে ২০ মাইল দূরে রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, কিয়েভ শহর থেকে বাসিন্দারা যাতে বের হতে পারে সে সুযোগ দেওয়া হবে।

‘বেসামরিক নাগরিকরা শহর ছেড়ে যাবার সময় রাশিয়ার সৈন্যরা কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না,’ বলেন মেজর জেনারেল কোনাসনেকভ। তার এই বার্তা রাশিয়ার একটি টিভি চ্যানেলে দেখানো হচ্ছে।

কিয়েভ শহর খালি করে দেওয়ার জন্য দ্বিতীয়বারের মতো রাশিয়া প্রস্তাব দিয়েছে। তবে রাশিয়ার কর্মকর্তারা যে পথ ধরে শহর থেকে বেসামরিক জনগণকে বেরিয়ে যাবার প্রস্তাব দিয়েছেন, সে পথে কয়েকদিন আগেও রাশিয়ার সৈন্যরা ব্যাপক গোলাবর্ষণ করেছে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com