1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

ইউক্রেনের পরমাণু বিদ্যুৎকেন্দ্র দখল করেছে রাশিয়া

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেনারা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বলে নিশ্চিত করেছে ইউক্রেন। স্থানীয় সময় শুক্রবার (৪ মার্চ) ইউক্রেনের আঞ্চলিক কর্তৃপক্ষ এক ফেসবুক পোস্টে এ দাবি করেছে।

শুক্রবার ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

খবরে বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ‘অপারেশনাল কর্মীরা পাওয়ার ইউনিটগুলোর অবস্থা পর্যবেক্ষণ করছেন। স্টেশন কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন এবং বিদ্যুৎ ইউনিটগুলোর অবস্থা পর্যবেক্ষণ করছেন।’

এর আগে শুক্রবার ভোরের দিকে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় রুশ বাহিনী। এ হামলায় সেখানে আগুন লেগে যায়। এরপর ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় বিদুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ইউক্রেনের জাতীয় জরুরি পরিষেবা।

এ অগ্নিকাণ্ডে জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ‘প্রয়োজনীয়’ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

তবে ইউক্রেনে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার ঘটনায় নড়েচড়ে বসেন বিশ্বনেতারা। এরই মধ্যে বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি নিজেদের দখলে নিলো রাশিয়া।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com