1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

ইউক্রেনে ৩৫১ বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

  • আপডেট টাইম :: রবিবার, ৬ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ সেনাদের হামলায় এ পর্যন্ত ৩৫১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০৭ জন। শনিবার (৫ মার্চ) জাতিসংঘের একটি পর্যবেক্ষণ মিশন এ তথ্য জানিয়েছে।

হতাহতদের বেশির ভাগই গোলা, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর)। তাই হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনে তুমুল লড়াই চলছে এমন অনেক এলাকা থেকে তথ্য পেতে দেরি হচ্ছে বলে জানিয়েছে ওএইচসিএইচআর। এছাড়া হাতে আসা অনেক তথ্যের বস্তুনিষ্ঠতাও এখনও নিশ্চিত নয়। সংস্থাটি বলেছে, হতাহত সংখ্যা প্রকাশিত তথ্যের চেয়ে বেশি হতে পারে।

এদিকে, রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে মানবিক সংকট তৈরি হয়েছে। হামলার দশম দিনে শনিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের দুটি শহর মারিউপোল ও ভলনোভাখায় পাঁচ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। যদিও তা পুরোপুরি কার্যকর হয়নি। এরই মধ্যে অন্য শহরগুলোতে রুশ বাহিনীর হামলা অব্যাহত রয়েছে।

গতকাল ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর–পশ্চিমের শহর ইরপিন, দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ, উত্তরাঞ্চলীয় চেরনিহিভ ও উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরে হামলা হয়েছে। এসব শহর ঘিরে রেখেছেন রুশ সেনারা। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মিকোলেইভের দিকে এগোচ্ছে রুশ বাহিনী। শহরটি নিয়ন্ত্রণে নিতে পারলে দক্ষিণের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ওডেসা দখলের দিকে এগিয়ে যাবে তারা।

সূত্র: রয়টার্স, বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com