1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে : জিএম কাদের মেহেরপুরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাতে কাজ করছে যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: সোমবার, ৭ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাতে কাজ করছে যুক্তরাষ্ট্র। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ তথ্য জানিয়েছেন।

ব্লিঙ্কেন জানান, ইউক্রেনে যুদ্ধবিমান সরবরাহের জন্য পোল্যান্ডের সঙ্গে একটি চুক্তি করার ব্যাপারে ‘সক্রিয়ভাবে কাজ করছে’ ওয়াশিংটন।

সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চুক্তিতে পোল্যান্ডের কাছে থাকা রাশিয়ার তৈরি মিগ-২৯ যুদ্ধবিমান ইউক্রেনের পাইলটদের কাছে হস্তান্তরের বিষয়টি থাকবে। এর বিনিময়ে পোল্যান্ড এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করবে যুক্তরাষ্ট্র।

চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডন্ট জো বাইডেনসহ পশ্চিমা দেশগুলোর নেতারা ইউক্রেন অস্ত্র সরবরাহের সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন। তবে রোববার মলদোভাতে ব্লিঙ্কেন জানিয়েছেন, তারা ভিন্নভাবে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার কথা ভাবছেন। তবে কবে নাগাদ অস্ত্র পাঠানো হবে সে বিষয়ে তার সুনির্ধারিত তারিখ তিনি উল্লেখ করেননি।

ব্লিঙ্কেন বলেন, ‘টাইমলাইনের ব্যাপারে বলতে পারছি না, তবে এতোটুকু বলতে পারি যে, আমরা অত্যন্ত অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছি। আমরা এখন সক্রিয়ভাবে দেখছি যে বিমানগুলো ইউক্রেনকে পোল্যান্ড সরবরাহ করতে পারে কিনা এবং পোল্যান্ড যদি সেই বিমানগুলো সরবরাহ করার সিদ্ধান্ত নেয় তবে আমরা কীভাবে শূন্যস্থান পূরণ করতে পারব তা দেখছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com