1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে : জিএম কাদের মেহেরপুরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রাশিয়া-ইউক্রেনের তৃতীয় বৈঠক চলছে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সোমবার (৭ মার্চ) তৃতীয় দফা বৈঠক শুরু হয়েছে। প্রতিবেশী দেশ বেলারুশে ওই দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে এ বৈঠক হচ্ছে বলে জানিয়েছে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাশিয়া সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে। ইউক্রেনের কয়েকটি শহরের বাসিন্দাদের রাশিয়া ও বেলারুশে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে, ইউক্রেন এ প্রস্তাবকে ‘অনৈতিক’ বলে আখ্যায়িত করেছে। তারা দাবি করছে, যুদ্ধকবলিত শহরের বাসিন্দাদের ইউক্রেনের অন্য অংশে সরিয়ে নিতে হবে।

এর আগে বেলারুশের ব্রেস্ট অঞ্চলে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা দুই দফা বৈঠকে মিলিত হন। বৈঠকে মারিওপোল ও ভলনোভাখায় মানবিক করিডোর খোলার বিষয়ে একমত হয় দুই দেশ।

এদিকে, জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ফলে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে বড় শরণার্থী সংকট দেখা দেবে।

তথ্য সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com