1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি রাশিয়ার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : এবার গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া। দেশটি বলছে, পশ্চিমা দেশগুলো যদি তাদের তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তবে জার্মানিতে গ্যাস পাইপ লাইনের প্রধান সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। খবর বিবিসির।

রুশ উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক বলেন, রাশিয়ান তেল প্রত্যাখ্যান করা হলে এর পরিনতিতে বৈশ্বিক বাজারে বিপর্যয় নেমে আসবে। এর ফলে তেলের দাম দ্বিগুণ হয়ে এক ব্যারেলের দাম তিনশ ডলারে পৌঁছাবে।

রাশিয়া থেকে ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ হয় ৪০ শতাংশ এবং তেলের সরবরাহ যায় ৩০ শতাংশ। সুতরাং রাশিয়ার সঙ্গে তেল এবং গ্যাস সরবরাহ বন্ধ হলে সঙ্গে সঙ্গেই বিকল্প কোনো দেশের কাছ থেকে তা পাওয়া এতটা সহজ হবে না।

রাশিয়ার জ্বালানির ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনতে একটি খসড়া পরিকল্পনা তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়ন।

বর্তমানে রাশিয়া থেকে মোট চাহিদার প্রায় অর্ধেক গ্যাস ও কয়লা, তেলের এক তৃতীয়াংশ আমদানি করে থাকে ইউরোপের দেশগুলো। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ফ্রান্সে একটি বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

সেখানে ইউক্রেনে রাশিয়ার হামলাকে ইউরোপীয় ইতিহাসের বিশাল পালাবদল বলে বর্ণনা করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরশীলতা বাড়ানোর পাশাপাশি জ্বালানির জন্য রাশিয়ার বদলে অন্য বিকল্প খোঁজার প্রতি গুরুত্ব দেয়া হয়েছে।

রাশিয়া থেকে বর্তমানে আট শতাংশ তেল আমদানিকারক যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ভেনেজুয়েলা এবং ইরানের মতো দেশগুলোর সঙ্গে চুক্তি করার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com