1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

গারোপাহাড়ে নির্মিত হচ্ছে ডজনখানেক শর্টফিল্ম

  • আপডেট টাইম :: বুধবার, ৯ মার্চ, ২০২২

বিনোদন ডেস্ক : সবুজ-শ্যামলিমায় ঘেরা ছোট ছোট পাহাড়ে সুসজ্জিত শেরপুরের গারোপাহাড়ে নির্মিত হচ্ছে ডজনখানেক শর্ট ফিল্ম। ইউটিউব চ্যানেল ‘সোনার বাংলা সোনার কৃষক’ এর জন্য খাইরুন সুন্দরী খ্যাত মনির চলচ্চিত্রের ব্যানারে এসব শর্টফিল্ম নির্মাণ করছেন প্রযোজক আসাদুজ্জামান।

গত ৩ মার্চ থেকে চলছে নালিতাবাড়ী উপজেলার ডালুকোনা পাহাড়ের বিভিন্ন লোকেশনে এসব শর্ট ফিল্ম এর শ্যুটিংয়ের কাজ। চলবে আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত। ডজনখানেক শর্ট ফিল্ম এর মধ্যে রয়েছে- নির্যাতিতা কৃষাণী, কৃষকের প্রত্যাশা, বিয়ে করলাম কেন, সর্বনাশা ভোগাই, একরাত্রী ইত্যাদি।

খাইরুন সুন্দরী খ্যাতনামা খল অভিনেতা শহীদ উল্লাহ তালুকদার মুকুল, চলচ্চিত্র অভিনেতা ওয়াদুদ রঙ্গিলা, নৃত্য পরিচালক সাইফুল ইসলাম, টিভি অভিনেত্রী মায়া, মডেল মাহিম খান, মুক্তামণি, হিরাসহ আরও কয়েকজন নতুন মুখ রয়েছেন এসব চিত্রায়নে। প্রতিদিন সকাল থেকে রাত অব্দি চলছে নানা দৃশ্য তৈরির কাজ। শর্ট ফিল্মগুলোর কাজ শেষ হলে পর্যায়ক্রমে ‘সোনার বাংলা সোনার কৃষক’ চ্যানেল মুক্তি দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com