1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

‘পাকা রশিদ’ ছাড়া ভোজ্যতেল বেচাকেনা বন্ধ

  • আপডেট টাইম :: বুধবার, ৯ মার্চ, ২০২২

অর্থ ও বাণিজ্য ডেস্ক : ‘পাকা রশিদ’ ছাড়া আগামী শুক্রবার (১১ মার্চ) থেকে ভোজ্যতেল বেচা‌কেনায় কোনো ব্যবসা করা যাবে না বলে সাফ জা‌নি‌য়ে দি‌য়ে‌ছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

মঙ্গলবার (৮ মার্চ) খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক সভায় তিনি এ কথা জানান।

এসময় মহাপ‌রিচালক বলেন, ‘রমজান পর্যন্ত চাহিদা মেটানোর জন্য দেশে পর্যাপ্ত ভোজ্যতেল মজুত র‌য়েছে। কৃ‌ত্রিম সংকটের বাহানা করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা দাম বাড়ানোর চেষ্টা করছে।’

মহাপ‌রিচালক সফিকুজ্জামান বলেন, ‘বিপণন ব্যবস্থায় কোম্পা‌নি, প‌রিবেশক, পাইকা‌রি বা খুচরা বি‌ক্রেতা- কারও অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশে পর্যাপ্ত ভোজ্যতেল মজুত থাকার পরও যারা কৃত্রিম সংকট তৈ‌রি ক‌রে দাম বাড়ানোর পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে ক‌ঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সভায় ডি‌জি আরও বলেন, ‘বাজা‌রে ভোজ্যতেলের দাম নি‌য়ে যে অস্থিরতা ও অরাজকতা চল‌ছে, তা নিয়ন্ত্রণে কাজ করছে সরকারের বিভিন্ন দপ্তর। এসময় সভায় উপ‌স্থিত পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা পরিচালনায় সরকার‌কে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com