
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের একটি প্রসূতি ও শিশু হাসপাতালে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির মারিউপোল শহরে অবস্থিত ওই হাসপাতালে হওয়া হামলায় রোগী ও কর্মকর্তা-কর্মচারীসহ অন্তত ১৭ জন আহত হেয়েছেন। এদিকে এই ঘটনাকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বৃহস্পতিবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম
দোনেৎস্কের আঞ্চলিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চলাকালে হামলার ঘটনাটি ঘটেছে। তবে এতে কারও মৃত্যু হয়নি। কেউ আঘাতপ্রাপ্ত হয়েছে এমন কোনো তথ্যও পাওয়া যায়নি।
আঞ্চলিক এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানায়, রাশিয়ার হামলায় ১৭ জন আহত হয়েছে।
মারিউপোলের ডেপুটি মেয়র সের্হি অরলভ বিবিসিকে বলেন, ‘আধুনিক সভ্যতায় শিশু হাসপাতালে বোমা হামলা কীভাবে সম্ভব তা আমরা বুঝতে পারি না। মানুষ এই ঘটনাকে সত্যি হিসেবে মেনে নিতে পারে না।’
প্রেসিডেন্ট জেলেনস্কি এই ঘটনাকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করে বলেন, ‘রাশিয়া কি ধরনের দেশ সেটা আমি বুঝতে পারিনা। ওরা প্রসূতি ও শিশু হাসপাতালকে ভয় পাচ্ছে। আর তাই তারা সেখানে হামলা চালাচ্ছে।’
এদিকে বেসামরিক লোকদের ওপর চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্র: বিবিসি