1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

যুদ্ধে এক লাখ ১৬ হাজার বিদেশি ইউক্রেন ছেড়েছে : জাতিসংঘ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : দুই সপ্তাহের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। গত কয়েক দিন বিরতির পর রাশিয়া আবারও হামলা বেগবান করেছে। বিশেষ করে মরিউপোলসহ কয়েকটি নতুন শহরে। দুই পক্ষের মধ্যে কয়েক দফা বৈঠকের পরও যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে এরই মধ্যে ২৫ লাখের বেশি নাগরিক ইউক্রেন ছেড়েছে। তাদের মধ্যে এক লাখ ১৬ হাজার বিদেশি অর্থাৎ অন্যান্য দেশের নাগরিক রয়েছে। জাতিসংঘের অভিবাসী সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

সংস্থাটি এক টুইট বার্তায় জানায়, জরুরি মানবিক সহায়তা প্রয়োজন এমন মানুষের সংখ্যা ঘণ্টার মধ্যেই বেড়ে যাচ্ছে। তাছাড়া জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয়ের কার্যালয় এক আলাদা বার্তায় জানায়, এ ঘটনার পর ইউক্রেনে ১৮ লাখের বেশি নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সাত মিলিয়ন অর্থাৎ ৭০ লাখ ইউক্রেনীয় বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

jagonews24

যুক্তরাষ্ট্রের সঙ্গে এক মাস ধরে চলা উত্তেজনার মধ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর আগে পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশের আগে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

স্থানীয় সময় সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন ইউক্রেনকে রাশিয়ার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, পূর্ব ইউক্রেন এক সময় রাশিয়ার ভূমি ছিল। পুতিনের এ ঘোষণার পর শুরু হয় ইউক্রেন আগ্রাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com